রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

অভয়নগরে জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ

অভয়নগরে জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। মঙ্গলবার  বেলা ১১ টায় জেলা পরিষদের যশোর জেলার অভয়নগর  উপজেলার নওয়াপাড়া নুরবাগ বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত জায়গায় ১৮ টি অবৈধ পাঁকা ঘর উচ্ছেদ করেন। দীর্ঘ দিন ধরে  একশ্রেণির লোক জেলা পরিষদের ১১ শতক ১৬ পয়েন্ট  জায়গা  দখল করে পাকা স্থাপনা করে দোকান ঘর তৈরি করে ব্যবসা করে  আসছেন। পরে জেলা পরিষদের পক্ষ থেকে যশোর  আদালতে অবৈধ দখলকারিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করা হলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন। এ আদেশ অমান্য করে দোকানঘর নির্মান করে ব্যবসা করতে থাকেন ব্যবসায়ীরা। এসময় মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি অন্তে  অভ্যান্তরে অবৈধ নির্মান কাজ বন্ধ করার আদেশ দেন।  মহামান্য হাইকোর্ট মামলার বিবাদিদের কে আগামী ৫ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন। এসময় উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান। উপস্থিত ছিলেন  যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, প্রধান নির্বাহী আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আলাউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর