রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

জামগাছ থেকে পড়ে স্কুল ছাত্রের অকাল মৃত্যু

মো: সাগর হোসেন,বেনাপোলপ্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ

যশোরের শার্শায় জামগাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার জামতলা ডিএসটি হাইস্কুল চত্ত্বরে। নিহত আরাফাত হোসেন(১২) উপজেলার সামটা গ্রামের সৌদি প্রবাসী আনারুল ইসলামের ছেলে।সে ডিএসটি হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে বাগআচড়া ইউনিয়নের ৯নাম্বর সামটা ওয়ার্ডের মেম্বর জিয়াউর রহমান জিয়া বলেন,স্কুল ছুটির পর সে জাম পাড়ার জন্য স্কুল বাউন্ডারির মধ্যে অবস্থিত গাছে উঠে।এসময় সে অসাবধানতা বসত গাছ থেকে পড়ে যায়।সে মাথায় ও বুকে আঘাত পায়। দুপুরের প্রচন্ড গরমে সে জ্ঞান হারিয়ে ফেলে।

ডিএসটি হাই স্কুলের পাশের বাড়ির কালাম হোসেন বলেন,২টা ৫ মিনিটের দিকে গাছের ডাল ভেঙ্গে পড়ার শব্দ শুনে আমার মা বলে দেখ গাছ ডাল ভেঙ্গে কিডা পড়িগেছে।পরে আমরা ছুটে এসে তার মাথায় পানি দিয়ে বাড়িতে খবর দেই।পরে তার বাড়ি থেকে লোকজন এসে  হাসপাতালে নিয়ে যায়।

আরাফাতের মামা হুমায়ূন কবির বলেন,ও স্কুল ছুটির পরে বাসায় বই রেখে ২টা আড়াইটার দিকে আবার স্কুলের গাছে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়।পরে তাকে সাতমাইল জোহরা মেডিকেলে নিয়ে গেলে তারা ফেরত দেই।সেখান থেকে যশোর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা চলা কালীন সময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর