রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩ জুন, ২০২৩, ১০:১৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদারের নেতৃত্বে এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিটি।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, সাবেক ইপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার রফিক প্রমুখ।
এসময় উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহবায় আবু সাইদ চাঁদ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর