রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

গোপালপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২ জুন, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে রিয়া মনি মীম (১৬) নামে এক মেধাবী স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ (২জুন) বৃহস্পতিবার রাতে হেমনগর ইউনিয়নের নলিন তালুকদারপাড়া এ ঘটনা ঘটে। নলিন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নিহত মীম ওই এলাকার গোলাম কিবরিয়া রিপন তালুকদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত মীমের মা সালমা বেগম (৪০) মেয়েকে শারীরিক ও মানুষিক অত্যাচার-নির্যাতন করতেন। এ নিয়ে বাড়িতে প্রায়ই মা-মেয়ের সাথে ঝগড়া হত। গত বৃহস্পতিবার ঝগড়ার পর বিকালে মীমের মা তার বাবার বাড়ী ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে যায়। সেখান থেকে তার ছোট বোন শারমিন (১৯) কে সাথে নিয়ে রাতেই বাড়ি ফিরে। রাত ১২টার দিকে ঘরে মীমের লাশ পাওয়া যায়।
নিহতের বাবা গোলাম কিবরিয়া রিপন তালুকদার জানান, গভীর রাতে শ্যালিকা শারমিন তার মোবাইল ফোনে কল দিয়ে জানান, মীম ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রাতেই মা ও খালা লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা মীমের মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর পুলিশকে জানায়।
থানার ওসি (তদন্ত) মামুন ভূঞা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের গলায় আঘাতে চিহ্ন এবং নাক-মুখ দিয়ে ফেনা ও রক্ত পড়তে দেখা গেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মাকে অসুস্থ অবস্থায় এনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর