রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

সাউদাম্পটনে লেখক ও সাংবাদিক গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩১ মে, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ণ

প্রখ্যাত লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ মে ২০২৩) সাউদাম্পটন আওয়ামীলীগ যুক্তরাজ্য এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সাউদাম্পটন আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ শামিম মিয়ার সভাপতিত্বে ও বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বড়লেখা থানা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুল লতিফ এর সঞ্চালনায় অনুষ্টিত স্বরণসভার শুরুতেই তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সিলেট ল-কলেজ ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ কোহিনুর আলম, সিলেট বানিজ্যিক মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইসলাম এবং যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যুগ্ন আহবায়ক মুকিত খান।
আরো বক্তব্য রাখেন, ছালিকুর রহমান।মোঃ সাজন আলীl মোঃ সোহেল খান l শেখ সাদিকুর রহমান মৌলবীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য। হাসান চৌধুরী। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রাজ্জাক শাকিব। বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ রুবেল মিয়া। ধানমন্ডি ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল মুক্তালিব মিঠু। গোলাপগঞ্জ ছাত্রলীগ নেতা হাফিজ খাঁন।
ইমরান আহমদ, আলী খাঁন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গাফফার চৌধুরী বাংলা ভাষাকে মৃত্যুর দিন পর্যন্ত আগলে রেখেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ এ কিংবদন্তী সাংবাদিক আজীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা বাংলা ভাষাকে ধ্বংস করতে চেয়েছিলেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষদের মধ্যে শীর্ষে ছিলেন আবদুল গাফফার চৌধুরী। তিনি বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ রক্ষার জন্য কাজ করেছেন। তিনি আজীবন বেচে থাকবেন তার নিজস্ব কর্মগুণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর