দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ১৫ তম লাইফ স্কীল বেইজড এডুকেশন কোর্সে উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রংপুর বিভাগ মোঃ মুজাহিদুল ইসলাম অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন। এসময় কোর্স লিডার মোঃ আখতারুজ্জামান, স্কাউটসের আঞ্চলিক উপপরিচালক মোঃ আব্দুর রশিদ, মাষ্টার ট্রেইনার সাজ্জাদুর রহমান ও বীরগঞ্জ সরকারী কলেজের রোভার লিডার রুমানা ফারজানা শাখী। মতবিনিময়কালে তিনি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে তথ্য প্রযুক্তির জ্ঞানার্জনের সাথে সাথে জীবন দক্ষতা উন্নয়নের পরামর্শ দেন। সময় ব্যবস্থাপনা, সম্মোহানী নেতাদের চারিত্রিক বৈশিষ্ট্য অধ্যায়ন ও সে অনুযায়ী জীবন গঠন, নিজের ভিতরে লুকায়িত প্রতিভা বিকাশে জড়তা দূরীকরণ ও বাঁধার ভয়কে জয় করতে সমসময় ইতিবাচক চিন্তার বিষয়ে গুরুত্বারোপ করেন। কোর্সে ৩০ মে বিকেলে জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) কাজী নাজমুল হক অনলাইনে সংযুক্ত হয়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। তিনদিন ব্যাপী আয়োজিত জীবন দক্ষতা বিষয়ক কোর্সটি ৩১ মে ২০২৩ সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হবে।