বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিনাজপুর অাঞ্চলিক স্কাউটসের প্রশিক্ষণ কেন্দ্র দশমাইলে শুরু হয়েছে লাইফ স্কীল বেইজড এডুকেশন কোর্স। ২৯ মে বিকেলে কোর্সের উদ্বোধন করেন কোর্স লিডার ও দিনাজপুর অঞ্চলের সাবেক কমিশনার মোঃ আখতারুজ্জামান, এএলটি। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্সের মাষ্টার ট্রেইনার মোঃ সাজ্জাদুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা রোভারের কোষাধ্যক্ষ মোঃ আল মামুন, রংপুর- গাইবান্ধা জেলার সহকারী সুধীর চন্দ্র বর্মণ, দিনাজপুর জেলা রোভারের যুগ্ম সম্পাদক ইফতেখারুল আনাম প্রমুখ। কোর্সে টাইম ম্যানেজমেন্ট, বয়ঃসন্ধি কালের করণীয়, হি ফর সী, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, বেটার ওয়াল্ড ফ্রেমওয়ার্ক, কার্যকর যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচিত হবে। ২৯-৩১ মে ২০২৩ পর্যন্ত অায়োজিত এ কোর্সে রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ১২ জন মেয়ে ও ২৮ জন ছেলে রোভারসহ ৪০ জন অংশগ্রহণ করছে।