শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

নাগেশ্বরীর রায়গঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আখেরুজ্জামানের স্ব-চেষ্টায় চলছে পাঠদান

ফারুক আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ

নাগেশ্বরী রায়গঞ্জ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আখেরুজ্জামান ২৯ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে অত্র প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হন, একজন সাদা মনের মানুষ হিসাবে। এরপর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন ১৬ই ডিসেম্বর ২০১৬ সাল থেকে অদ্যবধি উক্ত প্রতিষ্ঠানে আখেরুজ্জামান অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার সহকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রসাশনিক দপ্তর থেকে হাত বাড়িয়ে আজ রায়গঞ্জ ডিগ্রি কলেজটি কুড়িগ্রাম জেলায় মডেল হিসাবে সুনাম অর্জন করেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ ডিগ্রি কলেজ। ঐ প্রতিষ্ঠানে আখেরুজ্জামান যেদিন থেকে ভারপ্রাপ্ত হিসাবে যোগদান করেন তারপর থেকে শুরু হয় রায়গঞ্জ ডিগ্রি কলেজে সুনামের যাত্রা। সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তার সহকর্মীদের নিয়ে। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষাম‚লক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। তার দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নম‚লক কাজ করে আসছেন। এইচএসসি (বি,এম) পরীক্ষা কেন্দ্র স্থাপন ও দুইটি পাবলিক পরীক্ষা সম্পন্ন করেন ১০০ খানা উঁচু বেঞ্জ প্রস্তত করেন যার মূল্য আনুমানিক ১ লক্ষ্য ৮০ হাজার টাকা। ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্যাশ খাতা প্রস্তত করণ ও কোম্পানী অডিট সম্পন্ন। ১২৫ হাত ঘড়, টিন, কাঠ সহ নির্মাণে ব্যয় করেন ১ লক্ষ্য ৪৫ হাজার টাকা যার অবদান লেগে আছে সার্বক্ষণিক তিনি হলেন রায়গঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি জাতীয় সংসদ সদস্য ২৫ কুড়িগ্রাম-১ আসলাম হোসেন সওদাগর। অন্যদিকে আরও জানা যায় বিগত ভারপ্রাপ্ত জিনি উক্ত প্রতিষ্ঠানে ছিলেন তার ব্যয়ের হার ১ লক্ষ্য ২০ হাজার টাকা পরিশোধ করেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখেরুজ্জামান। শেখ রাসেল ল্যাব রুম প্রস্তত করণ ব্যয় ৩ লক্ষ্য ৮৫ হাজার টাকা এবং শেখ রাসেল ল্যাবের মাল প্রাপ্ত যার মূল্য প্রায় ১৮ লক্ষ্য থেকে ২০ লক্ষ্য টাকা। এভাবে রায়গঞ্জ ডিগ্রি কলেজটি হাটি-হাটি পা-পা করে শিক্ষার মান উন্নয়নে জোয়ার নিয়ে আসছে কুড়িগ্রাম জেলায়। সামাজিক সংস্কৃতিক কার্যক্রমে অংশ হিসাবে রায়গঞ্জ বেসরকারি ডিগ্রি কলেজটি যুগের সঙ্গে তাল মিলিয়ে আসছে। ৭৫ লক্ষ্য টাকা ব্যয়ে প্রসাশনিক ভবন নির্মাণ কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। অপরদিকে রায়গঞ্জ ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আখেরুজ্জামান এর সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি জানান ল্যাব রুমে থাইগ্লাস, কেসিগেট ও কার্পেটিংসহ ১ লক্ষ্য ২৫ হাজার টাকা চলমান রয়েছে। ল্যাব রুমের সাথে ২টি রুম ব্যবহার উপযোগীকরণ করে তোলার ব্যয় হয় ৮৫ হাজার টাকা। যে সমস্ত কার্যাদি চলমান সময়ের তালিকায় রয়েছে ৪ তলা ভবন নিমার্ণ, পুকুর ভরাট পূর্বক ছাত্রাবাস নিমার্ন করণ, চারিদিকে সীমানা প্রাচীর ও নতুন করে উচুঁ গেট নিমার্ণ এবং অর্ধনির্মিত মসজিদটির পুরাকাজ সম্পন্নকরণ ও সাইকেল ও মটর সাইকেল গ্যারেজ নির্মাণ করার জন্য আগামীতে ইনশাআল্লাহ আরও একধাপ আশা আকাক্সখা নিয়ে রায়গঞ্জ ডিগ্রি কলেজটিতে আরও মনোরম পরিবেশে পাঠদান দিয়ে আসবে বলে জানান। বর্তমান এ মহান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন বাংলার মমতাময়ী মা এর নিকট রায়গঞ্জ ডিগ্রি কলেজ অভিভাবকবাসী আকুল আবেদন জানাচ্ছে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর