শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে প্রাচীন বটগাছের শিকড় উন্মুক্ত, নদীভাঙনে হুমকির মুখে – রক্ষার দাবি স্থানীয়দের ভারুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ: এলাকায় উত্তেজনা নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত চৌহালীতে শহীদের মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  অভয়নগরে ভৈরব নদ দখলের মহোৎসব: প্রভাবশালী চক্রের কবলে শিল্পনগরী নওয়াপাড়া

বান্দরবানে পর্দা উঠছে ফুটবল খেলোয়াড় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৪ মে, ২০২৩, ১১:৪২ অপরাহ্ণ

বান্দরবানে ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৩ এর আয়োজন করা হয়েছে।আগামী শুক্রবার (২৬ মে) এই টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষনা করবেন।
এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার তারিকুল ইসলাম, পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাজার মাঠে এই টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।স্থানীয় ৬টি টিমসহ সর্বমোট ৮টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।২৬ মে উদ্বোধনী খেলায় লোহাগাড়া একাদশ মুখোমুখি হবে চকরিয়া একাদশ এর খেলোয়াড়রা।জানা যায়,কোভিড-১৯ এর কারনে দীর্ঘ বিরতির পর ঐতিহ্যবাহী রাজার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করলো জেলা ফুটবল খেলোয়াড় সমিতি।নকআউট পদ্ধতির এই টুর্নামেন্ট ঘিরে মাঠ প্রস্তুতিসহ টুর্নামেন্ট এর সার্বিক আয়োজন নিয়ে ব্যাস্ত সময় পার করছে বান্দরবান এর খেলোয়াড়/কর্মকর্তা/কোচ/রেফারিবৃন্দ এবং টিম সংশ্লিষ্টরা।টুর্নামেন্ট উপলক্ষে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে গঠিত কমিটি তে আহ্বায়ক এর দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার মো.রফিকুল আলম।তিনি জানান, টুর্নামেন্ট চ্যাম্পিয়ন টিমকে ৫০ হাজার টাকা প্রাইজমানি সহ আকর্ষনীয় ট্রফি এবং রানার্সআপ টিমকে ত্রিশ হাজার টাকার প্রাইজমানি পুরষ্কার হিসেবে তুলে দেয়া হবে।তিনি আরও উল্লেখ করেন,অংশগ্রহনকারী টিমে নয়জন করে খেলোয়াড় খেলতে পারবে।এছাড়াও এই ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ট খেলোয়াড়,সেরা গোল রক্ষক, সুশৃঙ্খল দল পাবে আকর্ষনীয় পুরষ্কার দেয়া হবে।টুর্নামেন্ট সফল করতে ইতিমধ্যে মাঠের লে-আউটসহ মাঠ প্রস্তুত করার কাজ চলছে।টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতাও কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর