বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ  চাটমোহরে জমি নিয়ে বিধবা পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ তিনজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পিপিই দিলেন যুবলীগ সভাপতি আপেল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২০, ৯:২৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মাঝে নিজ অর্থায়নে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল।
শনিবার (৯ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরের গোধূলী বাজারস্থ তার নিজ চেম্বারে সাংবাদিকদের হাতে এসব পিপিই তুলে দেন তিনি।
এ সময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, ডেইলী স্টার প্রতিনিধি কামরুল ইসলাম রুবাইয়েত, মোহনা টিভির প্রতিনিধি বিধান চন্দ্র দাস, সময় টেলিভিশন প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, চ্যানেল এস প্রতিনিধি জয় মহন্ত অলক, এটিএন বাংলার ফিরোজ আমিন সরকার, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, চ্যানেল ২৪ প্রতিনিধি ফাতেমা তু সগুরা, সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পিপিই প্রদানকালে জেলা যুবলীগ সভাপতি আপেল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সংবাদকর্মীরা পরিবারের কখা না ভেবে ঝুঁকি নিয়ে  সংবাদ সংগ্রহের কাজ করছেনা। এই দুর্যোগময় সময়ে সংবাদকর্মীরা যেন নিরাপদে থাকে সেজন্য আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য সাংবাদিকদের মাঝে  পিপিই প্রদান হবে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর