শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বাসাইল পূর্ব পাড়া সেতু উদ্বোধন করলেন এমপি জোয়াহের

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ মে, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ

টাঙ্গাইলে বাসাইলে বাসাইল পূর্ব পাড়া সেতু উদ্বোধন করা হয়েছে। ২১ মে রবিবার সকালে  বাসাইল পৌরসভায় বাসাইল পূর্ব পাড়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাসাইল পূর্ব পাড়া সেতু  উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এড্যাঃ জোয়াহেরুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ । এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।  বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হানিফ মিয়া, সহ-সভাপতি হারুন-অর-রশীদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ উপজেলা ও  পৌর  আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল উপজেলা তাতি লীগের সভাপতি মোঃ বদিউজ্জামান বিদ্যুৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর