শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বীরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে আনসার সদস্যদের বাছাই অনুষ্ঠিত

ফরহাদ হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ মে, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়নের লক্ষ্যে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে-২০২৩) সকালে উপজেলা পরিষদ চত্বরে বীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি দিনাজপুর সদর বাছাই কমিটির সভাপতি মো.আব্দুল রউফ, সদস্য সচিব ও প্রশিক্ষক মো.হাবিবুর রহমান (খানসামা), প্রশিক্ষক কুদরত ই-খুদা (কাহারোল) ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আরজিনা খাতুন। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আরজিনা খাতুন জানান,আসন্ন ২৫ মে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় দায়িত্বে নিয়জিত ৮০টি ভোটকেন্দ্রে ১২ জন করে আনসার ও ভিডিপি দায়িত্ব পালনে মোতায়েন থাকবে। নারী সদস্য ৩২০ জন, পুরুষ সদস্য ৬৪০ জন, এর মধ্যে মধ্যে অস্ত্রধারী পিসি এপিসি ১৬০ জন সহ মোট- ৯৬০ জন সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর