শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রামগড়ে পাহাড় কাটার সময় পাহাড় ধ্বসে স্কেভেটর চালকের মৃত্যু

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ মে, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটার সময় স্কেভেটর মেশিন উল্টে চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাতপৌনে বারোটায় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (৩০)নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা।

জানা যায়,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে পাহাড় কাটে।এর আগেওবালু উত্তোলনের অভিযোগে তার এক্সকাভেটর ও বালু জব্দ করা হয়েছিলো।

মৃত্যুর খবর নিশ্চিত করে রামগড় থানার উপ পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান,সংবাদ পেয়েই রামগড় থানারপরিদর্শক (তদন্ত)ফখরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শনে আসি।স্কেভেটর মেশিনটি জব্দ করা হয়েছে।নিহতের মরদেহউদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হচ্ছে

উল্লেখ্য এর আগেও পাহাড় ধসে কালাডেবা এলাকার সম্প্রু পাড়ায় মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি পাহাড় কাটার সময়পাহাড় ধ্বসে নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর