শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

“যমুনায় অসময়ে ভয়াবহ ভাঙ্গনে” নাগরপুরে মতবিনিময় করলেন অ্যাড. তারানা হালিম

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীর ভাঙ্গন কবলিত মানুষের সাথে মতবিনিময় করলেন, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম।
বৃহস্পতিবার সকাল হতে বলরামপুর বাজারে সলিমাবাদ ও ধুবড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মতবিনিময় সভার আয়োজন করেন। উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন এর সভাপতিত্বে ও মীর ছানোয়ার হোসেন ছানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতিয়ার রহমান সাবেক  প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক মো. খালিদ হোসেন, মহিলা বিযয়ক সম্পাদক রওশনারা মাসুদা, আব্দুল বারী বাবু সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নূর আজিম দিদার প্রমুখ।
এ সময় নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপের প্রথম ধাপে ইমার্জেন্সিভাবে ধুবড়িয়া ইউনিয়নের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সাধারন মানুষকে রক্ষার্থে ২০ হাজার জিও ব্যাগ এবং ৮ শত জিও টিউব বরাদ্দ দেওয়া এবং অতিশীঘ্রই সলিমাবাদ-বলরামপুর-নিশ্চিতপুরে স্থায়ী বাঁধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও অ্যা. তারানা হালিম কে অত্র এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয়।
মতবিনিময় কালে অ্যাডভোকেট তারানা হালিম বলেন, প্রথম পর্যায়ে ইমার্জেন্সি ভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের ব্যবস্থা করা হচ্ছে। তবে ভাঙ্গন কবলিত এলাকা গুলোতে স্থায়ী ভাবে বাঁধ নির্মাণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর