ঝালকাঠিতে বিএনপি’র উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি পূর্বচাদকাঠি নিবাসী এড. আলাউদ্দিন খানের বাবা মরহুম মো: আশ্রাব আলী খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ মে) ঝালকাঠি শহরের গুরুধম ব্রিজ মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদে অংশ গ্রহন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক জেলা সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম নুপুর, জেলা কমিটির সদস্য, কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেন, সাধারণ সম্পাদক চাষী মো: নান্না খলিফা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিএনপি নেতা আজিম, মো: শাহ আলম মল্লিক, এড. মাহবুবুর রহমান কবীরসহ অর্ধসহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। মসজিদের খতিব মরহুমের রুহের মাগফেরাত ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।