টাঙ্গাইলের গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কমিটির কর্মশালা দারিদ্র সীমার নিচে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠিকে বিনামূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে সরকারের স্বাস্থ্য সুরক্ষা (এসএসকে) কর্মসূচির উপর এক কর্মশালা আজ সোমবার উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসতুরা আমীনা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, বেসরকারি সংস্থা সুশীলনের মাঠকর্মী শামীমা ইয়াসমীন, এসএসকের কোঅর্ডিনেটর সোহেল মিয়া প্রমুখ।