“আপনার সন্তান আপনার কাছে সোনা, আমাদের পরশে খাঁটি হবে মাত্র”- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য শিক্ষা পরিবারের বনগ্রাম শাখায় ১ম সেমিস্টার পরীক্ষা’২৩ এর ফলাফল আজ সোমবার, ১৫ই মে’২৩ সকাল ১০ ঘটিকার সময় ঘোষণা করা হয়।
সূর্য শিক্ষা পরিবারের বনগ্রাম শাখার প্রধান শিক্ষক,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাজী মোস্তফা রুমির সভাপতিত্বে, সহকারী শিক্ষক সেতু আক্তারের সঞ্চালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম।
এছাড়াও সূর্য শিক্ষা পরিবারের বনগ্রাম শাখার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়।