শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে সাংবাদিকদের প্রতিবাদ সভা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন

সাংবাদিকদের সর্ববৃহত প্লাটফরম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরকে হত্যার হুমকি ঘটনায় সোমবার সকালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও বিএমএসএফ’র জেলা উত্তর শাখার আয়োজনে গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএমএসএফ’র গৌরনদীর সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে, সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় আহমেদ আবু জাফর সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তাকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে আইনের আওতায় আনতে বক্তারা জোর দাবি করেন।

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, বাবুগঞ্জ উপজেলার সভাপতি উপেন চন্দ্র মন্ডল, উজিরপুরের সভাপতি মোঃ জহির খান, আগৈলঝাড়ার সভাপতি তপন বসু, গৌরনদীর সহসভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদীর সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী, সহসভাপতি সুমন তালুকদার, কোষাধ্যক্ষ পঙ্কজ কুন্ডু, সদস্য আরিফিন রিয়াদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর