রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

খেজুরের রস সংগ্রহে ব্যস্ত তাড়াশের গাছিরা

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৭:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত তাড়াশের গাছিরা তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামে দেখা মিলে খেজুর গাছে রসের হারি লাগাতে গাছীকে।
আগাম শীতের সঙ্গে পাল্লা দিয়ে খেজুর গাছের রস সংগ্রহের নেমে পড়েছেন ঐ এলাকার ৩/৪ জন গাছিরা।
তাড়াশ উপজেলায় বস্তুল গ্রামে চলার পথে নজরে পড়ে গাছিদের কর্মব্যস্ততা। গাছিরা কোমরে দড়ি বেঁধে দা ও হাইসা কোমরে খাচায় নিয়ে খেজুর গাছে উঠে নিপুণ হাতের কারুকাজে গাছের ছাল তোলা ও নলি বসাচ্ছেন। আবার কোথাও শুরু করে দিয়েছে রস সংগ্রহের কাজ।
গাছি আবদুর রহমানের ছেলে  আলাউদ্দিন প্রাঃ(৫৫) জানান, তিনি ১৩/১৪ বছর হলো এই শীতের সময় ১০০/১২০ টার মতো গাছ লাগান। এবং এইসব গাছ থেকে প্রাতি মাসে প্রায় ৪০ হাজার টাকা  আসে, তিনি আরও বলেন প্রতি কেজি খেজুরের গুর ১০০ টাকা করে বেঁচেন। একই গ্রামের মোঃ  জালাল উদ্দিনের ছেলে মোঃশরিফ উদ্দিন (৪৮)মোঃ আবু তালেবের ছেলে আব্দুল রাজ্জাক (৫৫)এরা সবাই ৪০০/৪২০ টি মতন খেজুর গাছ লাগান বলে জানান। বছরের এই সময়টায় হাতে তেমন কোনো কাজ না থাকায় তারা খেজুরের রসের উপর নির্ভর করে।তারা আরও জানান দিন দিন খেজুর গাছের পরিমাণ প্রতিনিয়ত কমে যাওয়াতে এই পেশা হারিয়ে যেতে বসেছে।
একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের  মহির প্রারামানিক ও রিপন সরকার জানান  তাদের গ্রামে ছোট বেলায় অনেক গাছ লাগাতে দেখেছে এখন আর চোখে পরে না এই খেজুর গাছ লাগাতে।
স্থানীয়রা জানান, সাধারণত বছরের” অক্টোবর মাসের শেষ থেকে শুরু হয় গাছ লাগানো আর ফেব্রুয়ারীর ” শেষ পর্যন্ত এই ৪ মাস খেজুরগাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করা হয়। তবে কোন কোন সময় শীত আগে আসলে রস সংগ্রহও শুরু হয় আগেভাগেই। শীত এলেই শহর থেকে অনেক মানুষ ছুটে যান গ্রামে, খেজুর রস খেতে ও গুর সংগ্রহের জন্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর