রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে লিখিত অভিযোগ ; তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৪:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যায়ের এক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয় পরচিালনা কমিটি, শিক্ষক ও অবিভাকগণের লিখিত অভিযোগ দাখিল করার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লিখিত অভিযোগ ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা শারমিন দীর্ঘ দিন ধরে ক্ষমতার অপব্যবহার ও অনেক অনিয়ম-দুর্নীতি করে আসছিলেন। এ ঘটনা গুলোর প্রতিকার চেয়ে গত ৯ জুন প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল এবং ঐ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করা হয়। দাখিলকৃত লিখিত অভিযোগে ঐ বিদ্যালয়ের পরচিালনা কমিটির সভাপতি, শিক্ষক ও অবিভাকগণ স্বাক্ষর করেন।

এর পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ঐ তদন্ত কমিটিতে রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদকে আহবায়ক এবং কামারখন্দের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে এম শরিফুল ইসলাম ও বেলকুচির সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। এ ঘটনা গুলো তদন্ত করার জন্য আসছে ১৮ অক্টোবর সকাল ১০টায় উল্লাপাড়া শিক্ষা অফিসে বিবাদী ও বাদীগণকে নোটিশের মাধ্যমে ডাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর