মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় বৃক্ষপ্রেমী তরুণ উদ্যোক্তার বৃক্ষরোপণ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

“বৃক্ষ নিধন আর নয়, দেশকে করুন বৃক্ষময়” এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় বন্ধু সংঘের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান সহ রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। বন্ধু সংঘের প্রতিষ্ঠাতা,বৃক্ষপ্রেমী কলেজ পড়ুয়া,তরুণ উদ্যোক্তা রাকীব হাসান রিয়াদ নিজ উদ্যোগে বন্ধু সংঘের সদস্যদের সহায়তায় শুক্রবার বিকেলে এ সব ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন। সলঙ্গার বাসুদেবকোল সপ্রাবি ও সলঙ্গা দিগর হাফিজিয়া মাদ্রাসাতেও বৃক্ষরোপন করা হয়। এ ছাড়াও সলঙ্গা টু ঘুড়কা আঞ্চলিক পাকা সড়কের শ্রীরামের পাড়া রাস্তার পাশেও বৃক্ষরোপন করেন। রোপনকৃত গাছগুলোর মধ্যে রাস্তাঘাট,আঙিনা ও প্রতিষ্ঠানে চোখ ধাধানো, সৌন্দর্য আর শোভা বর্ধনকারী কৃঞচুড়া ছিল উল্লেখযোগ্য।বৃক্ষপ্রেমী রিয়াদ সাংবাদিকদের জানান,বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষনিধন করায় প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটেই চলেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো খুবই জরুরি। তিনি আরও বলেন, এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই আসুন আমরা সরকারি নির্দেশনার পাশাপাশি যার যার অবস্থানে থেকে নিজেদের বসতভিটার খালি জায়গা,রাস্তাঘাটে ন্যুনতম ১ টি করে গাছ লাগাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর