শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিরাজগঞ্জে মায়েদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

দরিদ্র পরিবারের সদস্যদের পুষ্টি বৃদ্ধিকরণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশসিরাজগঞ্জ সিডিপিতে নিউট্রিশন প্রজেক্ট-এর উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে মায়েদের নিয়ে পুষ্টিরমানের জন্য খাদ্যাভ্যাস এবং শস্যের ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজক সংস্থা সিরাজগঞ্জ সিডিপি ’র সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করেন।

সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মি. রেমন্ড কুইয়ার সভাপতিত্বে পুষ্টিবিদ ড. মো. এরফান উদ্দিন পুষ্টির মানের জন্য খাদ্যাভ্যাস এবং শস্যের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় প্রকল্প ব্যবস্থাপক মি. রেমন্ড কুইয়া বলেন, মায়েদেরকে খাদ্যের পুষ্টিমান সম্পর্কে শিক্ষা প্রদান করা এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে আমরা এ প্রশিক্ষণের আয়োজন করেছি।

সভায় আরো বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম ম্যানেজার মোঃ নাইমুর রহমান শোভন, নিউট্রিশন প্রজেক্ট অফিসার মোঃ আরমান আরিফিন ইসলাম, মেডিকেল অফিসার ডা. অলক চক্রবর্তী, হেল্থ অফিসার আকাশ বড়ুয়া প্রমুখ।

কর্মশালা শেষে পুষ্টিবিদ ড. মোঃ এরফান উদ্দিন এর পরিচালনায় কুইজ পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠান শেষ হয়। স্বাস্থ্যবিধি মেনে সর্বমোট ৭০ জন মা এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর