মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ জয়ী হলে সম্ভাব্য সাংবিধানিক পরিবর্তন নিয়ে বাসাইলে আলোচনা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’—যে ফলই জয়ী হোক না কেন, তার আলোকে সংবিধানে কী ধরনের পরিবর্তন ও নতুন সংযোজন আসতে পারে—এ নিয়ে টাঙ্গাইলের বাসাইলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বাসাইল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আকলিমা বেগম।
আলোচনা সভায় ইউএনও গণভোটের সাংবিধানিক গুরুত্ব, সম্ভাব্য সংশোধনের উদ্দেশ্য, রাষ্ট্র পরিচালনায় এর প্রভাব এবং নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।
ইউএনও মোছাঃ আকলিমা বেগম বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয়। ‘হ্যাঁ’ বা ‘না’—উভয় ক্ষেত্রেই সংবিধান ও রাষ্ট্র পরিচালনায় ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে পারে। তাই এসব বিষয়ে নাগরিকদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্ব ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সভাটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর