রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

১৪ শিক্ষার্থীর চুল কর্তন বহাল তবিয়তে ফারহানা ইয়াসমিন; ফলপ্রসু হয়নি শিক্ষার্থীদের আন্দোলন

সুজন খান, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৫:৫৮ অপরাহ্ন

জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় জড়িত শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রবি কর্তৃপক্ষ। স্বপদে বহাল রেখে ৩টি শিক্ষাবর্ষের শিক্ষাকার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে ওই শিক্ষককে। গত রোববার বিকেলে রবি’র একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষাকার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণসহ অন্যান্য যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত প্রভাষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশটি রোববার বিকেলে একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে টানানো হলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ২১ নভেম্বর এতে স্বাক্ষর করেছেন। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এমন সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে অনেক আগেই নেয়া যেত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় কাঁচি দিয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেন ওই বিভাগের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। সেই থেকেই ফারহানার স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে প্রায় ১ মাস আন্দোলন করে। রবিবা কর্তৃপক্ষ কৌশলে আন্দোলন দমনে সফল হওয়ার কয়েক দিনের মাথায় এমন সিদ্ধান্ত প্রকাশ করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর