রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি
আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৬:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৮ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সৌহার্দ্য-৷৷৷ কর্মসূচি, কেয়ার বাংলাদেশ ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এনডিবির সহযোগিতায় ইউএসএআইডি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ৷
সভার শুরুতে গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা ও শিশুসহ সাধারণ জনগনের পুষ্টি প্রাপ্যতা নিশ্চিতকল্পে গৃহীত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুল কাদের ৷
সভায় উপজেলা  মহিলা ও শিশু বিষয়ক অফিসার শামিম জাহিদ তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার, শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি ডাক্তার  ডাঃ জান্নাতী,
চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নজির মিয়া,মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আশরাফুল ইসলাম, ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, সৌহার্দ্যর টেকনিক্যাল মোছাঃ রুবিয়া আক্তার,কডিনেটর মোঃ রায়হান, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ, প্রেসক্লাবের  সদস্য সচিব ইদ্রিস আলী, ডেইলি সান পত্রিকার চৌহালী প্রতিনিধি মাহমুদুল হাসান বক্তব্য রাখেন ৷ 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর