বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

তাড়াশ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত সভাপতি আব্দুস সামাদ, সঞ্জিত কর্মকার সম্পাদক

তাড়াশ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে দীর্ঘ নয় মাস পর উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সভায় ৭১ সদস্য বিশিষ্ট তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কমিটির অনুমোদন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারীতে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন সভাপতি ও সঞ্জিত কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরে আকস্মিক ভাবে এপ্রিল মাসের ১৮ তারিখে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর সভাপতির পদ শুণ্য হয়।

এ দিকে দীর্ঘ দিন নয় মাস পর ওই কমিটির প্রথম সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ খন্দকারকে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সঞ্জিত কর্মকারকে সাধারণ সম্পাদক রেখে ৭১ সদস্য বিশিষ্ট তাড়াশ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ওই সভায় অনুমোদিত হয়।

আর অনুমোদন পত্রে স্বাক্ষর করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর