সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সিংড়ায় যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৯:৩০ অপরাহ্ন

নানা আয়োজনে নাটোরের সিংড়ায় আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা ও পৌর যু্বলীগের আয়োজনে র‍্যালী, কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বিকেলে উপজেলা হলরুম থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া মিঠু, জেলা পরিষদের সদস্য রায়হান কবির টিটু, সাবেক যুবলীগ নেতা মাহাবুব আলম বাবু, পৌর যুবলীগ নেতা জনি হাসান লাবু, সাবেক ছাত্রলীগ নেতা আনিসুর রহমান লিখন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর