শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন রুহিয়ায় ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ ২ জন গ্রেপ্তার অভয়নগরে ১৪৪ ধারা জারির পরও বিরোধীয় জমি দখলের চেষ্টা, সংঘর্ষের শঙ্কা মা-বোনকে গালিগালাজের প্রতিবাদে মারপিট, অভিযোগ করায় দোকান ভাঙচুর  রামগড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই স্কুলের শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকা অপরিসীম-নারী সমাবেশে ইউএনও তাহমিদুল ইসলাম

গুজব রটানো আইপি টিভি খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা- ড. হাছান মাহমুদ

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৯:০৯ অপরাহ্ন
ফাইল ছবি- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দলের উপ-কমিটিতে এ ধরনের কারো ঢোকা সমীচীন হয়নি। এদের কমিটিতে রাখার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।
জয়যাত্রা নামে আইপি টিভির পরিচালনাকারী হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে শুক্রবার দুপুরে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
কিছু আইপি টিভি অনেক সময় গুজব রটানোতে যুক্ত হয়। ভালো মানের আইপি টিভি অনুমোদন পাবে। যেগুলোর বিষয়ে নানা অভিযোগ আছে সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কিছু আইপি টিভি অনেক সময় গুজব রটানোতে যুক্ত হয়, অসত্য তথ্য পরিবেশন ও ভাঁড়ামোতে লিপ্ত হয়। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিস খুলে বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এসব বিষয়কে একটা নিয়ম-নীতির মধ্যে আনা প্রয়োজন।
তিনি বলেন, মন্ত্রণালয় আইপি টিভিগুলোর কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করেছিল। প্রায় পাঁচ শতাধিক দরখাস্ত জমা পড়েছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের কাজও আমরা গুছিয়ে এনেছি। যেগুলোর মান ভালো সেগুলোর রেজিস্ট্রেশন দেয়া হবে।
হাছান মাহমুদ এরপর বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে দেশের চলচ্চিত্র শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর