সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

গোপালপুরের মেয়র বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের দ‌লের শৃঙ্খলা ভে‌ঙে দলীয় প্রার্থীর বিরু‌দ্ধে বি‌দ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় দল থে‌কে ব‌হিস্কার করা হ‌য়ে‌ছে গোপালপুর উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস‌্য ই‌ঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উ‌দ্দিন‌কে।
বুধবার (৩ ফেব্রুয়া‌রি ) জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ফজলুর রহমান খান ফারুক ও সাধারন সম্পাদক এড. জোয়া‌হেরুল ইসলামের যৌথ স্বাক্ষ‌রিত চি‌ঠি‌তে তা‌কে ব‌হিস্কার করা হয়।
ব‌হিস্কারা‌দেশ চি‌ঠি‌তে বলা হয়, বাংলা‌দেশ আওয়ামী লী‌গ কেন্দ্রীয় কার্যনির্বাহী সিদ্ধান্ত মোতা‌বেক আগামী ১৪ ফেব্রুয়া‌রি জেলার গোপালপুর পৌরসভার দলীয় প্রার্থীর বিরু‌দ্ধে দ‌লের শৃঙ্খলা ভঙ্গ ক‌রে পৌরসভায় বি‌দ্রোহী মেয়র প‌দে নির্বাচ‌নে অংশগ্রহণ করায় উপ‌জেলা আওয়ামীলী‌গের সদস‌্য ই‌ঞ্জি‌নিয়ার খন্দক‌ার গিয়‌াস উ‌দ্দিন‌কে ব‌হিস্কার করা হয়। এছাড়া আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক প‌রিচয়সহ দ‌লীয় সকল প‌রিচয় প্রদান থে‌কে বিরত থাক‌তে নি‌র্দেশ দেয়া হয় চি‌ঠি‌তে।
‌
জেলা আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক র‌ফিকুল ইসলাম ব‌লেন, গোপালপুর পৌরসভার নির্বাচ‌নে মেয়র প‌দে বি‌দ্রোহী প্রার্থী হি‌সে‌বে না দাড়া‌তে বারবার নি‌র্দেশ প্রদান কর‌লেও তি‌নি মা‌নেননি। দলীয় সিদ্ধা‌ন্তের বাই‌রে গি‌য়ে তি‌নি নির্বাচ‌নে অংশগ্রহণ করায়‌ দ‌লের শৃঙ্খলা ভ‌ঙ্গের দা‌য়ে তা‌কে ব‌হিস্কার করা হ‌য়ে‌ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর