সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রায়গঞ্জে সুপার-সভাপতি নিয়োগ বাণিজ্যে এলাকায় সংঘর্ষের আশঙ্কায় অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪৫ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর এলাকাবাসীর এক অভিযোগ পত্রে অভিযোগকারীরা জানান,বিগত ২০১৮ সালের ৯ সেপ্টেম্বরে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের মাধ্যমে চারজন অভিভাবক সদস্য, সাধারণ সদস্য এবং বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ার পর তাদেরকে না জানিয়ে বোয়ালিয়ার চর দাখিল মাদরাসার সুপার মুরাদুজ্জামান শুধু তার অধিনস্হ মাদ্রাসার সাধারণ শিক্ষক প্রতিনিধিদের নিয়ে মনগড়া ভাবে তাঁর মনোনীত জামায়াত-শিবির নেতা আব্দুল মোন্নাফকে সভাপতি বানিয়ে মাদ্রাসায় একের শিক্ষক নিয়োগ দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।অভিযোগে আরো জানা যায়,কাউকে তোয়াক্কা না করায় মাদ্রাসার শিক্ষার পরিবেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন সুচতুর সুপার। তিনি গত ২০১৯ সালে শিক্ষক নিয়োগের এক গোপন বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

 

পরে ঐ বিজ্ঞপ্তি প্রকাশের খবর ছড়িয়ে পড়ায় রায়গঞ্জ-তাড়াশের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাননীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজের স্মরনাপন্ন হলে সেই নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়। অভিযোগকারীরা বলেন, চলতি বছরের ২০/০৮/২০ ইং তারিখে ৩য় ও ৪র্থ শ্রেনির ৪ টি পদের বিপরীতে ২টি পত্রিকায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজিং কমিটির সদস্য তথা স্থানীয় ভাবে কাউকে না জানিয়ে আবারো নিয়োগ বাণিজ্যের জন্য মরিয়া হয়ে উঠেছে। কাউকে তোয়াক্কা না করে উক্ত সুপার ও সভাপতি মিলে এমন নিয়োগ বাণিজ্য,অনিয়ম,দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারী করায় বিষয়টি নিয়ে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ বা অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে অভিযোগে উল্লেখ করেছেন।

 

এ বিষয়ে মাদ্রাসার সুপার মুরাদ জানান, যথা নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত পুর্বক জরুরী পদক্ষেপ গ্রহন করবেন বলে এলাকার সচেতনদের দাবী।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর