সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৯:২৪ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জে জাতীয় পাটকল সহ সারাদেশে বন্ধ করে দেয়া ২৫টি মিল অবিলম্বে চালু ও শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সিরাজগন্জ শহরের স্বাধীনতা স্কয়ারে পাটকল ও পাটচাষী রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় জাতীয় জুট মিলের শ্রমিক-কর্মচারী সহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বামগণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি রাগিব হাসান মুন্না।

 

এছাড়াও জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে বন্ধ পাটকলগুলো আধুনিকায়ন করে রাষ্ট্রীয়ভাবে চালু, শ্রমিক কর্মচরীদের মঞ্জুরি কমিশনের এরিয়া সহ সকল পাওনা পরিশোধের দাবি জানান। সমাবেশ শেষে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি স্বাধীনতা স্কয়ার থেকে শুরু হয়ে মুক্তির সোপানে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর