সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রুপা হত্যার বিচার না পেয়ে তৃতীয় মৃত্যু বার্ষিকীতে কাঁদলেন ২ ভাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৩:২৩ অপরাহ্ন

কে,এম আল আমিন :

চাঞ্চল্যকর রুপা হত্যার ৩ বছরেও বিচার না পেয়ে তাড়াশে প্রতিকী মানব বন্ধনে কাঁদলেন রুপার ২ ভাই। আজব মঙ্গলবার রুপার তৃতীয় মৃত্যু বার্ষিকীতে সিরাজগন্জের তাড়াশ উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এই প্রতীকী মানববন্ধন কর্মসূচী পালন করেন রুপার ২ ভাই। এ সময় বোন হত্যার বিচারের দাবীতে কথা বলতে গিয়ে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সিরাজগঞ্জের তাড়াশের মেয়ে রুপাকে চলন্ত বাসে সংঘবদ্ধ চক্র ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করে। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে রুপার মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ওই রাতেই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে। পরদিন ময়না তদন্ত শেষে রুপার মরদেহ বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। পরের দিন পত্রিকায় প্রকাশিত খবর দেখে রুপার ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে ছবি দেখে বোন রুপার লাশ শনাক্ত করেন। এরপর মামলার প্রেক্ষিতে ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারী নিম্ন আদালতে ৪ আসামীর মৃত্যুদণ্ড ও ১ জনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড হলেও আজও চাঞ্চল্যকর রুপা গণধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি শুরুই হয়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর