সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মানবতার হাত বাড়িয়ে দিতে জানে

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মানবতার হাত বাড়িয়ে দিতে পারে এমনই এক মানবিক পুলিশের দেখা মিলল পাবনার সাথিয়া থানার কাশীনাথপুর পুলিশ ফাঁড়িতে।
গতকাল ৫ই জুন শুক্রবার বিকেলে কাশিনাথপুর পান বাজারে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলাকে মুমূর্ষ অবস্থায় নর্দমায় পড়ে থাকতে দেখেন কাশিনাথপুর জুয়েলারি ব্যবসায়ী একরাম, তাৎক্ষণিক কাশিনাথপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আশরাফুল আলমকে বিষয়টি অবহিত করেন জুয়েলারি ব্যবসায়ী ইকরাম।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল আলম ও  তার সরকারি, এএসআই সাগর।
 মানবতার হাত বাড়িয়ে দিয়ে নর্দমা থেকে সেই বৃদ্ধা মহিলাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন।
পরে ডাক্তারদের সহযোগিতায় ওই বৃদ্ধা মহিলাকে উন্নত চিকিৎসার জন্য একটি সংস্থার মাধ্যমে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করে দেন সেই মানবিক পুলিশ এস আই আশরাফুল আলম এবং এএসআই সাগর।
তাদের এমন মানবিকতা দেখে বাকি পুলিশ সদস্যদের মধ্যেও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন কাশীনাথপুরের সুশীল সমাজের মানুষ। এসময় ক্রিসেন্ট হাসপাতালের ডাক্তার নার্স এবং হাসপাতাল পরিচালকদের ধন্যবাদ জ্ঞাপন করেন বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাশিনাথপুর বাঁশি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর