মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শওকত মোমেন শাহজাহানের ১২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন নাজমুল হাসান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, তিলোত্তমা সখীপুর–বাসাইল গড়ার স্বপ্নদ্রষ্টা ও জনবান্ধব নেতা, সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহানের ১২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী নাজমুল হাসান।
এ উপলক্ষে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে অবদান ও এলাকার উন্নয়নে অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
নাজমুল হাসান বলেন, অধ্যাপক শওকত মোমেন শাহজাহান বাসাইল–সখীপুর অঞ্চলের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর