সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাঁদভা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৭:০৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহষ্পতিবার (৪ জুলাই) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-শাজাহান আলী, কুদ্দুস আলী, আক্কাস আলী, বকুল বিশ্বাস, শফিউল আলম সোহাগ, ওলিউল্লাহ, হান্নান আলী,  এমএ মান্নান, হাসিনুর রহমান, মাহমুদুল আলম, এএনএম মনিরুল ইসলাম, কামাল হোসেন, আসাদুজ্জামান নান্নু, নাজিম উদ্দীন, আব্দুল্লাহ আল কাফি।
আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার  বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।
আগামী ২৭ জুলাই চাঁদভা ইউনিয়ন পরিষদ উপরির্বাচন অনুষ্ঠিত হবে। যাচাই-বাচাই ৫ জুলাই, আপিল ৬-৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই।
চাঁদভা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬২৬ টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ হাজার ২৫২ জন, মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৩৭৪ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর