সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ।
এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সুধিজন ও সুফলভেগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১ হাজার ১ শত কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৬ হাজার  ৭ শত ৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর