রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১২:২১ অপরাহ্ন

তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে স্বস্তির বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এই ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন। নামাজে ইমামতি করেন মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ আব্দুল হান্নান। এ সময় মহান আল্লাহ্তায়ালার সন্তষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ ও চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জল ভাসিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর