মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বাস-ট্রাকে চাঁদাবাজি করার সময় ১২ জন র‌্যাবের হাতে গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে ট্রাক-বাস ও বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করার সময় চক্রের মূলহোতাসহ ১২ জন চাঁদাবাজকে চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার।
এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিংড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.আশরাফুল ইসলাম (স্বপন) (৪৫), আনোয়ার হোসেন বাবু (৫০), মো. আকরামুল ইসলাম (৩৮), মোঃ এরশাদুল (৪৮),  মো. বাবুল খান (৪৭), মো. মনসুর রহমান (৩৭), মো. মোজাহার (৫৫), বারেক সর্দার  মোঃ হাসান আলী (৫৬), মো. জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), মো. আরিফুল ইসলাম (৩০)।
কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার বলেন, কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় সিংড়া থেকে চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া জেলার লালপুর ও সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর