মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঝিকরগাছায় যাত্রীর ছদ্মবেশে মাদক পাচারের সময় আটক ২

মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

যশোরের ঝিকরগাছায় পরিবহনের যাত্রীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ১২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
 
সোমবার বিকালে ঝিকরগাছা থানার পারবাজার নামক স্থান থেকে তাদের কে আটক করা হয়।
 
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মো. নাসির উদ্দীন (৪২) ও বখতিয়ার রহমানের ছেলে মো. আশানুর রহমান (২৮)।
 
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পারবাজার নামক স্থানে যশোর-বেনাপোল মহাসড়কের উপর বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকা গামী লিটন ট্রাভেলস পরিবহনে অভিযান চালানো হয়। এসময় পরিবহনে থাকা যাত্রীর ছদ্মবেশ ধারণ করা দুইজনের কাছে অভিনব কায়দায় স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ১২০ বোতল ফেনসিডিল পাওয়া হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর