মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুরের ইন্তেকাল

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১০:১১ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর ইন্তেকাল করেছেন-(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল  বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে  চিকিৎসধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন।
 মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাযা নামাজ আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে জন্মস্থান আতাইকুলা থানার স্বরগ্রাম দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত  জানাযা নামাজে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ,শিক্ষক সহ এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
জানাযা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা দারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ মাওলানা মোঃ ইকবাল হোসাইন, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা রহুল আমিন,সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন ও পার গোপালপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস। বক্তারা বলেন  মাওলানা আব্দুল গফুর ছিলেন একজন সৎ, জ্ঞানী ও অভিজ্ঞ মানুষ । তাকে হারানো মানে  আমরা বড় ধরনের সম্পদ হারালাম। এলাকার মানুষের অপুরনীয় ক্ষতি হলো।
জানাযা শেষে তাকে স্বরগ্রাম কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর