মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে জামায়াত সমর্থিত ১০ দলীয় এমপি প্রার্থী ডা. হামিদের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বেলা ৩ টায় উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
১০ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে মিছিলটি নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ১০ দলীয় জোটের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদসহ  জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য দেন টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং নাগরপুর উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ১০ দলীয় জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. একেএম আব্দুল হামিদকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সংক্ষিপ্ত সমাবেশে টাঙ্গাইল-০৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, এনসিপি ঢাকা মহানগর উত্তর-এর যুগ্ম সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান সুমন, এনসিপি নাগরপুরের প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল আলিমসহ স্থানীয় জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর