মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে ওএমএস চাল বিক্রি শুরু

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় সরকারি ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের ও খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুটি বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রম চলছে।
প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ১০০০ কেজি করে চাল বিক্রি করা হবে। এখানে প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি করে ১৫০ টাকা দরে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ মানুষের খাদ্যসঙ্কট মোকাবিলা এবং ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খান এবং খাদ্য উপ-পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ডিলার প্রবীর চন্দ্র চন্দ ও প্লাবন চন্দ্র চন্দ। চাল নিতে আসা উপকারভোগী ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ সাধারণ মানুষের খাদ্য ব্যয় কিছুটা কমাতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর