মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে ধানের শীষ প্রতিকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে। প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে নাগরপুর উপজেলা বিএনপি ও শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠন এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি নির্বাচন পরিচালনা কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ধানের শীষের প্রচারণা র‌্যালীটি। র‌্যালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নাগরপুর-দেলদুয়ার আসনে মাটি ও মানুষের নেতা রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।
এসময় নাগরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু,  যুবদলের (ভার:) সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারন সম্পাদক গোলাম মওলা মোস্তফা, সিনিয়র সহ সভাপতি আলতাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো. সাবিরুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্র দলের আহ্বায়ক  মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর