সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

পথশিশু – মোঃ হযরত আলী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪:৫০ অপরাহ্ণ

আমি পথশিশু
আবর্জনা কুড়াঁই রাস্তায় রাস্তায়
সূয্যি মামা মুখ লুকালে
ঘুমিয়ে যাই আমার নীড়ে,
আমার নীড় যে রাস্তার প্রতিটি কোণে।

আমি পথশিশু
তাই বলে কি আমার পেট নেই?
তোমরা করো বাস অট্টালিকায়
পেটপুরে করো আহার
ফেলে দাও সে আহার
একটু বিস্বাদ হলে।

তীব্র ক্ষুধার যন্ত্রণায়
আমি আহার করি
তোমাদের সে উচ্ছিষ্ট থেকে।

শত শত কোটি টাকা
হয় যে বাজেট,
ছিটেফোঁটাও মিলে নাতো
অভাগিদের কপালে।

হেমন্তের শেষে শীত ও কড়া নাড়ে
আমারি দুয়ারে
দেখাতে রুক্ষ রূপ আমারি উপরে
পারে নাতো দেখাতে বিত্তবানের দুয়ারে।

মানবতার ঝুলি নিয়ে
বসে থাকা সভ্য সমাজ
গড়ে শুধু নিজ আখের
কৈ রাখেনাতো খোঁজ আমারি দৈন্যের।

তাই লাল সবুজের পতাকায়
আমি খুঁজে ফিরি
রফিক, বরকত, জব্বার
যারা আবার দিবে রক্ত
আমার অধিকার আদায়ে।

আমি আরো খুঁজি
ওমরের মতো শাসক
যে করবে দূর
আমার দৈন্য দশার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর