সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ

পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার মরহুম হাজী আক্কাস আলী মাস্টারের স্ত্রী ও পাবনা-৩ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী (ট্রাক) হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা ও ঢাকা দক্ষিণ মহানগড় বিএনপির সদস্য এ্যাড আরিফা সুলতানা রুমা’র মাতা আলহাজ্ব হালিমা বেগম (৭১) এর ইন্তেকাল। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় চাটমোহর সরকারি কলেজ মাঠে জানাজা নামাজ শেষে আফ্রাতপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার বড় ছেলে হাসানুল ইসলাম রাজা জানান, দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন হালিমা বেগম। তিনি কিডনি, ডায়াবেটিক সহ বিভিন্ন রোগের আক্রান্ত ছিলেন।

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের বিএনপি মনোনিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগার ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর