সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে পাবনার আটঘরিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) বিশেষ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ৮ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় আটঘরিয়া উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে পাবনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
এসময় রাজশাহী রেঞ্জ পরিচালক মো: কামরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে  পাবনা জেলার প্রায় ৯ হাজার ১৬২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, নির্বাচনের সময় বাহিনীর কোনো সদস্য বা সদস্যা কোনো প্রার্থী কিংবা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কোনো উপহার বা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তা ভোটকেন্দ্রে গেলেও কোনো ধরনের ব্যক্তিগত আপ্যায়ন যেমন পানি বহন বা খাবার পরিবেশন করা যাবে না।
তিনি আরও বলেন, আনসার সদস্যদের মূল দায়িত্ব হলো ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রিজাইডিং অফিসারের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি স্পষ্টভাবে জানান, আনসার সদস্যদের কাজ ব্যালট বক্স পাহারা দেওয়া। নিজের জীবন বাজি রেখে হলেও ব্যালট বক্স রক্ষা করতে হবে।
সমাবেশে জানানো হয়, পাবনা জেলার আনসার ও ভিডিপি সদস্যদের যে দেশব্যাপী সুনাম রয়েছে, তা আসন্ন নির্বাচনেও অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় পাবনা জেলা কামান্ডার শাহজালাল সোয়াদ,আটঘরিয়া উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাফিজুর রহমান সহ জেলার সকল উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে ৯ হাজার ১৬২ জন আনসার সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর