মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় আরপা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থ নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১:২৮ অপরাহ্ন

পাবনায় আরপা ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার (২২ নভেম্বর) বিকেলে গরীব ও দুস্থ নারীদের মাঝে সেলাই প্রশিক্ষণ ও পরবর্তীতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন, আরপা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। এতে আরও উপস্থিত ছিলেন, চলমান প্রজেক্টের তত্বাবধায়ক শাম্মী আক্তার। আরপা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম জানান, আমরা মোট ২৫ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়ে ১০ জনকে সেলাই মেশিন প্রধান করি। আরপা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন আরও বলেন, নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে নারীকে কর্মমুখী করার লক্ষে কাজ করে যাচ্ছে আরপা ফাউন্ডেশন। ইতিপূর্বে ৫০ জনকে সেলাই মেশিন প্রশিক্ষণের আওতায় এনে ২৫ জনকে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। প্রকল্পটির কাজ চলমান থাকবে এবং আরপা ফাউন্ডেশন চাই সমাজে পিছিয়ে পড়া নারী এগিয়ে যাক তার নিজের কর্মদক্ষতায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রকল্পটির সার্বিক তত্বাবধায়ক শাম্মী আক্তার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর