মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় সদ্য প্রয়াত কবি- সম্পাদক, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা তারেক মাহমুদের স্মরণে স্মরন সভা অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১:২৬ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার পল্লী পাঠাগার এর উদ্যোগে সদ্য প্রয়াত কবি- সম্পাদক, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা তারেক মাহমুদের স্মরণে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
পল্লী পাঠাগারের সভাপতি মো: আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোর পাঠশালার পরিচালক মো: শহিদুল ইসলামের তত্বাবধানে শুক্রবার (২৪ নভেম্বর) সড়াবাড়িয়া পল্লী পাঠাগার চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর তারেক মাহমুদ স্মরণে কথা বলেন, কবি-সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা তারেক মাহমুদের পিতা মো: ইয়াছিন মাস্টার, কবি মাছুম হাসান, কবি রাশেদুল ইসলাম,
সিরাজগঞ্জ থেকে আগত আবেগ পাঠ চক্রের সভাপতি কবি এসএমএ হাফিজ, নাটোর থেকে আগত কবি আহমেদ টিকু, বাচিক শিল্পী খ.ম তুহিন আকতার, কবি জাহিদ সুবহান, লেখক মরিয়ম বেলারুশি, কবি শফিকুল ইসলাম লিটন, সাংবাদিক ফয়সাল মাহমুদ পল্লব প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন লেখক মো: শফিউল্লাহ শফি।
স্মরণ সভায় কবি তারেক মাহমুদের বইগুলো পল্লী পাঠাগারের একটি নির্দিষ্ট স্থানে রেখে তারেক মাহমুদ স্মৃতি কর্নার নামে একটি কর্নার উদ্বোধনের পরিকল্পনা গ্রহন করা হয়। এ ছাড়াও পাবনার আগামি একুশে বই মেলায় আটঘরিয়ার সকল লেখকদের বই নিয়ে একটি স্টল নেওয়ার পরিকল্পনা গ্রহন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কবি তারেক মাহমুদের বিদেহী আত্মার প্রতি সম্মানসূচক ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য কবি-অভিনেতা পরিচালক তারেক মাহমুদ গত ২৬ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর