মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর হাট উন্নয়ন, গাডার ব্রিজ, সড়ক ও ২টি স্কুলের উন্নয়নসহ ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পাবনা-৩ আসনের এমপি ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এসকল প্রকল্পের উদ্বোধন করেন এমপি মকবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম মোজাহারুল হক, পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন। এসকল প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এছাড়া বৃহস্পতিবার সকালে উপজেলার বড়াল নদীর উপর নির্মিত ৩৬ মিটার আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেন। মোট ৩ কোটি ৪৮ লাখ ১ হাজার ৪৭৯ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর