মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাকশীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

পাকশীতে নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার (খ) ঈশ্বরদী সার্কেল। আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে পাকশী ইউনিয়নের চররুপপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে ওই এলাকার মাদক ব্যবসায়ী রাব্বি প্রামাণিক (২৭) কে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। রাব্বি প্রামানিক ওই এলাকার গোলাপ প্রামাণিকের ছেলে। পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী টিম এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মাদক মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর